1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর একটি ব্যুরো অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দৈনিক সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী অফিসে এসে ভেতর থেকে দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে দরজার ফাঁক দিয়ে ভেতরে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

সহকর্মীদের সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে চাকরি হারানোর পর থেকে পুলক চ্যাটার্জি অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। তিনি প্রায়ই রাতে ওই অফিসে এসে সময় কাটাতেন। অফিসের একটি চাবিও তার কাছে ছিল বলে জানা গেছে।

তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বরিশালের সাংবাদিক অঙ্গনে দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এই জ্যেষ্ঠ সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে স্থানীয় সাংবাদিক ও সংবাদকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট