নওগাঁর ধামইরহাটে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে আব্দুল কুদ্দুস নামের এক যুবকের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৩ সেপ্টম্বর বেলা আড়ায়টায় ধামইরহাট থানার পুলিশের সহযোগিতায় দক্ষিণ চকযদু এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ। অপরাধ স্বীকারের পর আদালত এ দণ্ড প্রদান করেন এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন।