1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

কালাইয়ে আশ্রয়ণ প্রকল্পে মাদক সেবন, যুবকের ৯ মাসের কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাইয়ে মাদক সেবনের দায়ে মোঃ নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের পাইকপাড়া-কাউড়াল আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুর ইসলামকে আটক করা হলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ওই সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। তিনি সরেজমিনে উপস্থিত থেকে অভিযানে নেতৃত্ব দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

স্থানীয় সূত্র জানায়, পাইকপাড়া-কাউড়াল আশ্রয়ণ প্রকল্প এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কিছুদিন ধরে উদ্বেগ রয়েছে। এ বিষয়ে আশ্রয়ণ প্রকল্পের সভাপতি ও স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রশাসনের কাছে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, আশ্রয়ণ প্রকল্প ও আশপাশের এলাকায় মাদক সেবন ও বিক্রি বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান প্রয়োজন। মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখারও দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট