1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সুবর্ণচরে ইউএনওর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির সারা দেশে একযোগে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এরই ধারাবাহিকতায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান এর নেতৃত্বে চরজব্বার থানার মোড়, সুবর্ণচর প্রেসক্লাব প্রাঙ্গণ ও হারিছ চৌধুরী বাজারের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে এ সময় বিভিন্ন সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়।

পরিচ্ছন্নতা অভিযানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক, বাজার কমিটির সদস্য, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অভিযানে অংশগ্রহণকারী উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন এর সভাপতি মোহাম্মদ আব্দুল বারী বাবলু বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিষ্কার রাখলে মশার প্রজননস্থল কমানোর পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও অনেকাংশে হ্রাস করা সম্ভব।

এ সময় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়িঘর, রাস্তা, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। মশার বংশবিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট