1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পাবনা মানসিক হাসপাতালের শয্যাসংখ্যা দ্বিগুণ করা হবেঃ স্বাস্থ্য সচিব

পাবনা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান জানান, দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে এক হাজারে উন্নীত করা হচ্ছে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা মানসিক হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

সাইদুর রহমান আরো জানান, মানসিক রোগীদের জন্য চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে শয্যা সংখ্যা বৃদ্ধি ছাড়াও নতুন চিকিৎসক নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নসহ একটি বৃহত্তর উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পটি শিগগিরই অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, মানসিক স্বাস্থ্যসেবা খাতকে আরও কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাবনা মানসিক হাসপাতাল শুধু বাংলাদেশের নয়, বরং দক্ষিণ এশিয়ার জন্যও একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। তাই এর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পাবনা শহরের দক্ষিণ প্রান্তে ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি দেশের মানসিক স্বাস্থ্য খাতের কেন্দ্রীয় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।বর্তমানে এখানে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার বহির্বিভাগীয় রোগী সেবা গ্রহণ করেন। শয্যা সংকটের কারণে বহু রোগীকে ভর্তি করা সম্ভব হয় না। দীর্ঘদিন ধরে শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়নের দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।

এদিন পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবু জাফর, পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডাঃ শাফ্কাত ওয়াহিদ সহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট