1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রৌমারীতে আগাম ইউপি নির্বাচনকে ঘিরে শৌলমারী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের পরিচিত সভায় মানুষের ঢল ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী নিহত  স্কুলছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ সন্তানকে নিয়ে পরিচালনা করছেন স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ যৌতুক বিহীন এক গরীব অসহায় মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের আবেদন মায়ের বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক, সারওয়াত সিরাজ শুক্লা ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক গ্রেফতার  ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত ধামইরহাট এনসিপি উপজেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী

টাঙ্গাইলের মানুষের মধ্যে সেই সৌহার্দ্য সম্প্রাতি রয়েছে -সার্কেল এসপি আদনান মুস্তাফিজ

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) আদনান মুস্তাফিজ বলেছেন, উৎসব উৎসবের মতোই উদযাপিত হবে। ইতোপূর্বেও মির্জাপুরে উল্লেখযোগ্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবারো ঘটবেনা। এখানকার মানুষের মধ্যে সেই সৌহার্দ্য সম্প্রাতি রয়েছে। আমরাও সচেষ্ট রয়েছি।

‎‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর থানা অভ্যন্তর প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। সভায় উপজেলার ২৫৮টি পূজা মণ্ডপের দায়িত্বশীলসহ প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেন।

‎এবার উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে মহেড়া ইউনিয়নে ১৫টি, জামুর্কী ইউনিয়নে ৩৩টি, ফতেপুর ইউনিয়নে ১৭টি, বানাইল ইউনিয়নে ১৬টি, আনাইতারা ইউনিয়নে ১১টি, ওয়ার্শী ইউনিয়নে ১৫টি, ভাতগ্রাম ইউনিয়নে ৩২টি, বহুরিয়া ইউনিয়নে ১৩টি, গোড়াই ইউনিয়নে ১৯টি, আজগানা ইউনিয়নে ৪টি, তরফপুর ইউনিয়নে ৯টি, বাঁশতৈল ইউনিয়নে ২টি, লতিফপুর ইউনিয়নে ১৭টি, ভাওড়া ইউনিয়নে ৪টি এবং পৌরসভা এলাকার মোট ৫১টি মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হবে বলে প্রস্তুতিমূলক সভা থেকে জানা গেছে।

‎সভায় প্রত্যেক পূজা মন্ডবে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবকদের দায়িত্বে থাকাদের রেজিষ্টার ব্যবস্থাপনা করা, মণ্ডপে ডিজে গান পরিবেশন থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম।

‎অনুষ্ঠানে দেওহাটা ফাঁড়ি ইনচার্জ মো. গিয়াস উদ্দিন (পিপিএম), বাঁশতৈল ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান, সনাতন ধর্মীয় নেতাদের মধ্যে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য স্বপন কুমার মÐল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু প্রমথেস গোস্বামী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তারাপদ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট