1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

বিরামপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল,উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক মহিলা কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ সেপ্টেম্বর’ ২৫ সময়: বিকাল ৩.৩০ মিনিট রোজ- সোমবার এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন,সম্মানিত সদস্য,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনাত আরা, সভাপতি,বিরামপুর উপজেলা মহিলা দল নাজমা মসির,সহ-সভাপতি, দিনাজপুর জেলা মহিলা দল। শাহিন সুলতানা বিউটি,সাধারণ সম্পাদক,দিনাজপুর জেলা মহিলা দল। সভাপতিত্ব করেন মনোয়ারা বেগম চৌধুরী, সভাপতি, বিরামপুর উপজেলা মহিলা দল।

কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন—মিঞা মোঃ শফিকুল আলম মামুন,সভাপতি,বিরামপুর উপজেলা বিএনপি,মোঃ হুমায়ুন কবির,সভাপতি, বিরামপুর পৌর বিএনপি,মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,সাধারণ সম্পাদক, বিরামপুর উপজেলা বিএনপি,মোঃ রেজাউল করিম রেজু,সাধারণ সম্পাদক,বিরামপুর পৌর বিএনপি মোঃ নুর ইসলাম, সমন্বয়ক, উপজেলা ও পৌর বিএনপি,বিরামপুর। কর্মীসভায় বক্তারা সংগঠনের শক্তি ও ঐক্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল,বিরামপুর উপজেলা ও পৌর শাখা,দিনাজপুর।

কর্মীসভায় নেতৃবৃন্দ বলেন,আজ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।

প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন,“এই অবৈধ সরকারের পতনের পর মাঠ দখলের চেষ্টা করছে। মাঠে আন্দোলনের বিকল্প নেই। জনগণের শক্তির ওপর আস্থা রেখে সংগঠনকে আরও সুসংগঠিত এবং সামনের নির্বাচন কে ভোটারদের আমাদের পক্ষে সমর্থন আনতে হবে।

সভায় মহিলা দলের নেতৃবৃন্দ বিএনপির আন্দোলনকে সফল করতে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট