1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে বন্যার পানিতে নেমে কৃষকের মৃত্যু

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে বন্যার পানিতে নেমে ধানের পরিচর্যা করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার (২ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা বিলে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কৃষকের নাম আব্দুল মান্নান (৫৫)। বাড়ি উপজেলার ভাবিচা(ঝলঝলিয়াপাড়া) গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতের বৃষ্টিতে ভাবিচা বিলের সব জমির ধান ডুবে যায়। গতকাল পানি কিছুটা কমে। বিকাল সাড়ে পাঁচটার দিকে কৃষক আব্দুল মান্নান জমির ধানের অবস্থা খারাপ দেখে দিশা না পেয়ে বন্যার পানিতে নামেন। তার কিছুক্ষণ পর তিনি পানিতে ডুবে যান। আশেপাশের লোকজন তাঁকে দেখতে না পেয়ে পানিতে নেমে মৃত অবস্থায় উদ্ধার করেন। লোকজনের ধরণা, তিনি পানিতে নেমে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

ভাবিচা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছা. আঞ্জুয়ারা আব্দুল মান্নান (৫৫) এর মৃত্যুর
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট