1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

হারিয়ে যাওয়া একমাত্র ছেলেকে খুঁজে পেতে বাবা ও মায়ের আহাজারি। নীলফামারির ডোমার উপজেলার ধরনিগঞ্জ বাজার সোনারায় ইউনিয়নের 8 নং ওয়ার্ডের দাসপাড়া নিবাসী শ্রী স্বপন চন্দ্র দাস (২২) নিখোঁজ দীর্ঘ ১ মাস ধরে । নিখোঁজ স্বপন চন্দ্র দাস নীলফামারীর ডোমার উপজেলার ধরনিগন্জ বাজার সোনারায় ইউনিয়নের দাস পাড়ার শ্রী বাবলু চন্দ্র দাস এবং টুনি বালা রানী দাসের একমাত্র ছেলে । একমাত্র ছেলে কে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে অচেতন হয়ে পড়ছে বাবা ও মা।

নিখোঁজ স্বপন চন্দ্র দাসের বাবার সাথে কথা হলে তিনি বলেন স্বপন চন্দ্র দাস আমার একমাত্র ছেলে কিন্তু সে মানসিক ভারসাম্যহীন সে ঠিক মতো কথা বলতে পারে না। তিনি দেশবাসীর কাছে অনুরোধ করে বলেন কেউ যদি আমার ছেলের কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে তাকে নীলফামারীর ডোমার থানায় অথবা নিউজে দেয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন ।

এদিকে নিখোঁজ স্বপন চন্দ্র দাসের মায়ের সাথে কথা হলে তিনি বলেন আমার বাবা কোথায় গেলো , কিহলো আমার বাবার, আমার বাবার সন্ধান চাই বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়ে অচেতন হয়ে যায়।

স্হানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন স্বপন চন্দ্র দাস মানসিক ভারসাম্যহীন ছেলে হলেও কারো সাথে কোন খারাপ আচরণ করেনি সে খুব ভালো একটি ছেলে কিছু দিন আগেও সে নিখোঁজ হয়েছিল কিন্তু তখন আমরা বিভিন্ন জায়গায় খোজাখুজি করলে তাকে পাওয়া যায় তবে এবার গত ২ সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বিকেল আনুমানিক ৪ দিকে নিজ বাড়ি থেকে হঠাৎ করে নিখোঁজ হয় বিভিন্ন জায়গায় খোজাখুজি করে ও তাকে পাওয়া যাচ্ছে না। তারা আরো বলেন নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা লুঙ্গি ও সাদা গেঞ্জি। এবং তার উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি। এবং গায়ের রং শ্যামলা কালার।

এবিষয়ে সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করে ও যোগাযোগ করা সম্ভব হয়নি ।

এবিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা হলে তিনি বলেন এবিষয়ে আমি কিছু জানি না এবং ভুক্তভোগী পরিবার ও এখন পযন্ত কোন অভিযোগ দায়ের করেনি তারা যদি অভিযোগ দায়ের করে তাহলে আমরা তদন্ত করে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট