1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জলঢাকায় বন্ধু মহলে’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর ) সকালে দিনব্যাপী বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচের আয়োজনে জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এই চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনিরুজ্জামান লাভলু ও বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জামান শাহিদ।

বন্ধু মহল ফাউন্ডেশন ৯৫ ব্যাচের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন রংপুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান, বন্ধু মহল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেবু, তথ্য ও সম্প্রচার সম্পাদক মোশফিকুর রহমান মিজু, কৃষি বিষয়ক সম্পাদক সোলায়মান গনি স্টালিন, আনোয়ারুল ইসলাম, জাহিদুল ইসলাম, জাহেনুর ইসলাম জীবন ও কামরুল ইসলাম প্রমুখ। রংপুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসানের নেতৃত্ব চক্ষু শিবিরে সহায়তা করেন রিফ্রাকশানিস্ট মোহাম্মদ সাইফুল ইসলাম ও অপটিমিস্ট জাহিদুল ইসলাম।

রংপুর চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় উপজেলার ১ শত ৫০ জন রোগী চক্ষু সেবা গ্রহণ করে। এরমধ্যে ২৮ জন চক্ষু রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য রংপুর চক্ষু হাসপাতালে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট