1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

কালাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাইয়ে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনের মান উন্নয়নের লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় কালাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণের সময় ডাঃ মোঃ  মনিরুজ্জামান উপস্থিত থেকে  সুফলভোগীদের হাতে দুইটি করে ছাগল ও দুইটি করে ঢেউটিনসহ গৃহ নির্মাণ উপকরণ তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,কালাই উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শামীমা আক্তার জাহান, ডাঃ মোঃ খুরশিদ আলম জেলা ট্রেনিং অফিসার, ডাঃ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সদর এবং ডাঃ পলাশ চন্দ্র সরকার, প্রাণিসম্পদ অফিসার ক্ষেতলাল।

এ সময় মোট ৩৩টি পরিবারের মাঝে ৬৬টি ছাগল ও ৬৬টি ঢেউটিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা জানান, সরকারের এই উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট