1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদয়পুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা 

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্যে উদয়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপির সাবেক সভাপতি জনাব নিজাম উদ্দিন ফকির।

মতবিনিময় সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, ৪ নম্বর উদয়পুর ইউনিয়নের সাবেক ধানের শীষের মনোনীত প্রার্থী ও বর্তমান কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব মামুনুর রশিদ মামুন সরকার।

তিনি বক্তব্যে বলেন, মতবিনিময় সভায় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা আগামী দিনের রাজনৈতিক পথচলাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জয়পুরহাট ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, কালাইয়ের কৃতি সন্তান, সাবেক সচিব ও সাবেক ডিসি জনাব আব্দুল বারীকে সামনে রেখে তৃয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সকল নেতাকর্মীর ঐক্যমত্য ও প্রস্তুতি অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

মামুনুর রশিদ মামুন সরকার আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে ধানের শীষের রাজনীতি করেছি।  কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ১লা নভেম্বর জয়পুরহাট–২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আব্দুল বারীকে মনোনীত করা হয়েছে।

আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, আজকের এই সভা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনার ভিত্তি তৈরি করবে।

তিনি সকল নেতাকর্মীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন ঐক্য, শৃঙ্খলা, দলীয় আনুগত্য ও শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। সবাই একসঙ্গে কাজ করুন, একে অপরকে সহযোগিতা করুন এবং বিজয়ের জন্য মাঠে সক্রিয় থাকুন।

সভায় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতিকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট