1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

মাদকাসক্তদের আড্ডা ও ইভটিজিং প্রতিরোধে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

মনপুরা(ভোলা)প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

ভোলার মনপুরায় সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বহিরাগত মাদকাসক্তদের আড্ডা ও ইভটিজিং প্রতিরোধে সীমানা প্রাচীর ও প্রধান গেট নির্মাণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের চারপাশে সুরক্ষা প্রাচীর না থাকায় প্রতিনিয়তই বহিরাগতরা স্কুল চত্বরে প্রবেশ করে ধূমপান, মাদকসেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়াচ্ছে। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশালীন আচরণ ও ইভটিজিংয়ের মাত্রা দিন দিন বাড়ছে। এতে অনেক মেয়ে শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছে এবং স্কুলে আসতে নিরুৎসাহিত হচ্ছে।

শিক্ষার্থী মারজানা আক্তার, আফিয়া সুলতানা ও একরামুল কবিরসহ আরও অনেকে বলেন, “প্রতিদিন ভয় নিয়ে স্কুলে আসতে হয়। বখাটেদের উৎপাত বন্ধ করতে হলে দ্রুত সুরক্ষা দেয়াল নির্মাণ জরুরি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আঃ রহমান বলেন, “দেয়াল না থাকায় বহিরাগতরা স্কুলে ঢুকে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করছে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন জানান, “রাতে মাদকসেবীদের আড্ডা বসে, আর দিনে রাস্তার পাশে দাঁড়িয়ে ইভটিজিং করে। বারবার শিক্ষা দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ফলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।”

মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সীমানা প্রাচীর ও গেট নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট