1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ প্রদর্শনী ও বর্ণাঢ্য র‍্যালি

পঞ্চগড় প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি-আমিষেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় পালিত হচ্ছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ। 

আজ বুধবার(২৬নভেম্বর) বোদা উপজেলা প্রাণীসম্পদ অফিস প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণীসম্পদ বিভাগ।

উপজেলা প্রাণীসম্পদ অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার রবিউল ইসলাম।

এসময় বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সফিউল্লাহ সুফি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, দেশে আমিষের চাহিদা পুরন সহ অর্থনৈতিক মুক্তি অর্জনে দেশী জাতের প্রাণীসম্পদ উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

এর আগে প্রাণীসপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে প্রদর্শনীস্থল থেকে এক বর্নাঢ্য র্্যালী বের করা হয়। র্্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এরপরে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।

প্রদর্শনীতে দেশী ও বিদেশী বিভিন্ন পশু পাখির মোট ৩০টি স্টল অংশগ্রহন করে। পরে ৫টি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট