1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

মির্জাপুর উপজেলায় দুই দিন ব্যাপী কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষা

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতার সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় মির্জাপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ২য় শ্রেণির পরীক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দেয়।

‎উল্লেখ্য, শনিবার ২৯ (নভেম্বর) তৃতীয়, চতুর্থ, পঞ্চম, শ্রেণীর পরীক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ৫৬টি স্কুলের প্রায় ১২০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

‎মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান জানান, সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষা চলছে।

‎শিশুদের সুপ্ত মেধা বিকাশে প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরণের বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।

‎পরীক্ষা কমিটির আহ্বায়ক, খন্দকার হারিছুর রহমান বলেন, সকলের সহযোগিতায় আমরা পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি। এ জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


‎মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম শিকদার বলেন, প্রতিবছর এর ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব। পরীক্ষায় অংশগ্রহণকারীদের খাতা মূল্যায়ন করে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এবং মেধাবী শিক্ষার্থীদের উক্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মানসম্মত পুরস্কার দেয়ার চেষ্টা থাকবে এবং ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ আরও বড় পরিসরে নেয়া হবে।

‎পরীক্ষাকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, পরীক্ষা নিয়ন্ত্রক,আকরাম হোসেন সহ-নিয়ন্ত্রক,ফৌজিয়া আক্তার সুমা, হল সুপার,আরিফুল ইসলাম কেন্দ্র সচিব,ছালেম সিদ্দিকী কর্নেল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট