1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

মির্জাপুরে আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

‎টাঙ্গাইলের মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত তালিকাভুক্ত মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও মির্জাপুরের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে বিশাল নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

‎শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাঁটুভাঙ্গা রোড এলাকায় ধানের শীষের পক্ষে এই গণমিছিল বের হয়।
‎শুরু থেকেই দলীয় নেতাকর্মীদের ঢল ছিল চোখে পড়ার মতো। গোড়াই মিল গেট থেকে শুরু হওয়া মিছিলটি স্কয়ার মোড় প্রদক্ষিণ করে গোড়াই ফ্লাইওভারের নিচে এসে পথসভায় মিলিত হয়।


‎‎গণমিছিলের নেতৃত্বদেন ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী।
‎এ সময় তিনি মিছিলের সামনের সারিতে থেকে নেতাকর্মীদের সঙ্গে স্লোগানে অংশ নেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জুয়েলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

‎পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা কষ্ট করে আজ এখানে এসেছেন, আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। যদি আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হতে পারি, তবে মির্জাপুরের উন্নয়নে যা যা করা প্রয়োজন, আল্লাহর রহমতে সবই করব।

‎তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট