1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

কালিয়াকৈরে প্লাস্টিক তৈরি কারখানায় মেশিন বিস্ফোরন, দুই শ্রমিক দগ্ধ

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকায় একটি কারখানায় মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়।

দগ্ধরা হলেন, উপজেলার মাটিকাটা এলাকার মোঃ বাবুল হোসেন (১৮) ও পূর্ব চান্দরা এলাকার মো. রবিউল ইসলাম (২৩)।

কারখানার শ্রমিকরা জানায়, উপজেলার বোর্ড মিল এলাকায় মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় শ্রমিকরা প্লাস্টিকের পানির ট্যাঙ্ক তৈরি কাজ করছিল শ্রমিকেরা। এক পর্যায়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে মেশিনে অতিরিক্ত গরম হওয়ায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আগুন ধরে যায়। এ সময় আশপাশের অন্য শ্রমিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দুই শ্রমিক দগ্ধ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে সফিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মর্ডাণ হাসপাতালের চিকিৎসক তানিয়া আক্তার জানান, আগুনে বাবুলের প্রায় ৪৫ ভাগ এবং রবিউলের ১৫ ভাগ পুড়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, পানির ট্যাংক তৈরির একটি মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে গেলে আমাদের দুইজন শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, মেশিনের আগুন দমকল বাহিনী ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই কারখানার শ্রমিকরা নিয়ন্ত্রণ করে ফেলায় আগুন ছড়াতে পারেনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফাইটার মনির হোসেন জানান, ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণ হয়ে যায়। তবে আগুনে দুইজন শ্রমিক দগ্ধ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট