1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান)‌ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) এর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২রা ডিসেম্বর- ২৫ মঙ্গলবার সন্ধ্যায় কলাবাগানে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা জানান। দোয়া পরিচালনা করেন বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধ্যক্ষ নুরুল ইসলাম। এ সময় বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল, আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক আবু সাঈদ,সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মুসা, সাংবাদিক পবন কুমার শীল ষষ্ঠী, সাংবাদিক আব্দুর রশিদ,সাংবাদিক মাহাবুর রহমান,সাংবাদিক সেকেন্দার আলী,সাংবাদিক সামিউল আলম, সাংবাদিক রেজওয়ান আলী, সাংবাদিক আব্দুল আলীম স্বর্ণকার, সাংবাদিক নুর ইসলাম,সাংবাদিক নয়ন মিয়া,সাংবাদিক মিশুক আহমেদ, সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক হাসিন সরকারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন—বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য সাহসী নেত্রী।

তার রোগমুক্তি কামনায় সারাদেশের মানুষের দোয়া অব্যাহত রয়েছে। দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর দীর্ঘায়ু,সুস্থতা এবং জাতীয় শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট