1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পাইকগাছায় পুকুরে গোসল করতে গিয়ে এক জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

পাইকগাছায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে আজিজুর রহমান (৪২) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার দুপুরে সরল খাঁ দীঘিতে গোসল করার সময় পানিতে ডুবে তার করুণ মৃত্যু হয়। মৃত আজিজুর পৌরসভার ৩ নং ওয়ার্ড বান্দিকাটী গ্রামের কওসার আলী গোলদারের ছেলে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে আজিজুর পেশায় একজন চা বিক্রেতা। ঘটনার দিন দুপুরে সে বাড়ির পাশ্ববর্তী সরকারি ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘিতে গোসল করতে যায়।

এলাকাবাসীর ধারণা গোসল করার সময় স্ট্রোক করলে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এসময় পুকুরে কেউ ছিল না। পরে বিকাল ৪ টার দিকে পুকুরের পাশের বাসিন্দা আনন্দী নামে এক কিশোরী গোসল করতে গেলে তার পায়ে মৃতের পরিধেয় কাপড় জড়িয়ে যায়।

এরপর স্থানীয় লোকজন পুকুরে নেমে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনা শোনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট