1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ভূরুঙ্গামারীতে রক্তমাখা চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত‍্যার হুমকি 

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হত‍্যার হুমকি দিয়ে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসার বেলকনিতে কে বা কারা একটি চিরকুট রেখে যায়৷ যেখানে একটি সাদা কাগজে রক্ত মাখা একটি পুতুলের ছবি একে তার মাঝে ইংরেজিতে লেখা ( I kill you)। চিরকুট পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবার।

এ ঘটনায় ওই জামায়াত কর্মী শুক্রবার রাতে ভূরুঙ্গামারী  থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।  শনিবার  ( ২০ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী  থানার অফিস ইনচার্জ  (ওসি) আজিম উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,  হত‍্যার হুমকি পাওয়া ব‍্যক্তির নাম মোঃ শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেন এর ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী।  তিনি ব‍্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠান ও ব‍্যবসা পরিচালনার জন‍্য জনৈক জোবাইদুল ইসলাম এর দেওয়ানের খামার ( সরকারি কলেজ রোড),  বাড়িতে নিচতালায় ভাড়া থাকেন। গত শুক্রবার  সন্ধ্যায়  তার স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা চিরকুট দেখতে পায়। উক্ত চিরকুটে ইংরেজিতে লাল রং দিয়ে ( I Kill You) লেখা আছে। এতে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। যেকোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা।এতে প্রশাসনের সহযোগিতা চেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন ওই জামায়াত কর্মী।

এবিষয়ে শাহ আলম জানান, গতকাল বিকেলে আমি বন্ধুদের সাথে কুড়িগ্রামে ইজতেমায় যাচ্ছিলাম। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় পৌছলে আমার স্ত্রী হত‍্যার হুমকি পাওয়া চিরকুটটির বিষয়ে জানায়। আমি তাৎক্ষণিক ইজতেমায় না গিয়ে বাসায় চলে আসি। পরে রাতেই থানায় একটি জিডি করি। এঘটনায় আমার পরিবারের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

ভূরুঙ্গামারী  থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ঘটনাটি তদন্তে কাজ চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট