1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের এক কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের ভিডিওতে কৌশলে ঘুষের অর্থ লেনদেন করতে দেখা যায়। তবে ওই কমর্চারী বলেছেন, এগুলো নকলনবিশদের জন্য পারিশ্রমিকের অর্থ।

ভিডিওতে দেখা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসের কেরানি কামরুন্নাহার টেবিলের এক পাশে বসে রয়েছেন। অপর পাশে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন সেবাগ্রহীতা। তাদের মধ্যে একজনের কাছ থেকে কৌশলে ঘুষের অর্থ লেনদেন করেছেন।

জানা গেছে, গতকাল গভীর রাত অবধি চলে দলিল সম্পাদনের কাজ। অতিরিক্ত অর্থ না দিলে সম্পাদন হয়না কোন দলিল।

নাম প্রকাশে অনিচ্ছুক সাব-রেজিস্ট্রি অফিসের কয়েকজন জানান, সাব-রেজিস্ট্রি অফিসে কাজের ক্ষেত্রে অর্থ লেনদেন হয়েই থাকে। যা সাব-রেজিস্ট্রার  নিয়ন্ত্রণ করেন। এটিই এখন নিয়ম হয়ে গেছে।

কামরুন্নাহার বলেন, গতকাল সেবাগ্রহীতার চাপে একটু বেশি সময় ধরে দলিল সম্পাদন হয়েছে। অতিরিক্ত টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নকলনবিশদের জন্য পারিশ্রমিকের অর্থ। জেলা রেজিস্টার সাইফুল ইসলাম বলেন , বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্হা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট