1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রৌমারীতে আগাম ইউপি নির্বাচনকে ঘিরে শৌলমারী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের পরিচিত সভায় মানুষের ঢল ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী নিহত  স্কুলছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ সন্তানকে নিয়ে পরিচালনা করছেন স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ যৌতুক বিহীন এক গরীব অসহায় মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের আবেদন মায়ের বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক, সারওয়াত সিরাজ শুক্লা ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক গ্রেফতার  ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত ধামইরহাট এনসিপি উপজেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী

বই উপহার দিয়ে ভালো মানুষ হওয়ার আহবান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের মাঝে পিনপতন নীরবতা। চোখে মুখে আগ্রহ আর মনে কৌতূহল। কার নাম যে প্রথমে ঘোষণা হয়! মাইকে মেহেজাবীন তাবাসসুমের নাম ঘোষণা হলে মুখে মিটমিটে হাসি দেখা গেল। সে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছে। এই অর্জনে উপহার স্বরূপ একটা বই পেয়ে আনন্দটা আরও বেড়ে গেল এই ক্ষুদে শিক্ষার্থীর।

এমনি আনন্দ আয়োজন হয়েছিল নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের হাতে বই উপহার দেওয়া হয়।

ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ্যাডওয়ার্ড বিনত সরেন ও শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এই আয়োজনের অংশ হয়েছিলেন।

শিক্ষার্থীদের বই উপহার দেওয়া একটি ভালো উদ্যােগ বলে মনে করেন বিনত সরেন। তিনি বলেন, এই উপহার স্বরূপ দেওয়া অভিধান শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহায়ক হবে। এটা পাঠ করলে তাঁদের শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে। এইরকম উদ্যােগের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে উৎসাহী হবে।

আর বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বললেন, বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়েছে। পাঁচ শ্রেণিতে ১৫জন শিক্ষার্থীর হাতে এ উপহার দেওয়া হয়। তিনি আরও বললেন, এই উপহার শিক্ষার্থীদের উৎসাহিত করবে। অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল করার জন্য অনুপ্রাণিত হবে। বই পাঠের মাধ্যমে তাঁরা ভালো মানুষ হবে। আগামীতে এই উপহারের সংখ্যা বাড়ানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পঞ্চম শ্রেণিতে প্রথম হওয়া মনিরা খাতুন বই উপহার পেয়ে যারপরনাই খুশি। অভিধান থেকে প্রতিদিন একটি করে নতুন শব্দ শিখবে বলে জানালো। মেয়ের মেহেজাবীন তাবাসসুমের ভালো ফলাফলে খুশি অভিভাবক সিরাজুল ইসলাম। বই উপহার দেওয়ার উদ্যােগকে স্বাগত জানিয়ে বললেন, ‘আমি মনে শিশুদেরকে বই উপহার হিসেবে দেওয়া একটি চমৎকার উদ্যোগ প্রতিষ্ঠানের। এর মাধ্যমে তাদের মনন বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে।

নিয়ামতপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম বললেন, পড়ার কোনো বিকল্প নাই। এই পড়ার একটা ভালো মাধ্যম হলো বই। বই পড়ে জ্ঞান অর্জনের মাধ্যমেই একটি দেশ, একটি জাতি সামনের দিকে এগিয়ে যায়। তাই পুরস্কার-উপহার হিসেবে বই দেওয়া অবশ্যই ভালো উদ্যােগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট