1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পাহাড়ি লাল মাটি কাটায় চার ব্যবসায়ীকে জরিমানা – ভ্রাম্যমান আদালত

খান শাকিল, টাঙ্গাইল:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

‎টাঙ্গাইলের মির্জাপুরে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে পাহাড়ি লাল মাটি কাটার দায়ে চার ব্যবসায়ীর কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

‎বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন তাদের জরিমানা করেন।

‎ যে ব্যক্তিদের জরিমানা করা হয়েছে – উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও শহিদুল দেওয়ান ৩ লাখ, তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের ইলিয়াস শিকদার ৩ লাখ, আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের আহাদ শিকদার ২ লাখ ও কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের শাহিনের ১ লাখ টাকা।

‎আরো জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা রাতের আধারে ভেকু মেশিন দিয়ে লাল মাটির টিলাকেটে ড্রাম ট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন অভিযান চালিয়ে মাটিকাটার সময় তাদের ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেন।

‎জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সুরাইয়াস ইয়াসমিন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট