1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

শ্রীপুরে অস্ত্র-গুলিসহ যৌথবাহিনীর হাতে যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারে পিয়ার আলী কলেজ এলাকা থেকে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ আকাশ (২৮) নামে এক যুবককে যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছেন।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মাওনা বাজার এলাকায় ডাকাতি করতে একদল দুষ্কৃতিকারী প্রস্তুতি গ্রহণ করছে, এমন সংবাদে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। এক রাউন্ড গুলি, ম্যাগজিন ও একটি বিদেশী পিস্তলসহ আকাশ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে মূলত অস্ত্র ভাড়া দেওয়ার কাজে নিয়োজিত ছিল। সে এই অস্ত্রগুলো বর্ডার পাস করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতো। বিভিন্ন অপকর্মের জন্য সে ভাড়া দিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কোন তথ্য দেয়নি, তাকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করবো, কিভাবে অস্ত্র নিয়ে আসতো এবং কি কাজে ব্যবহার করত। গ্রেফতার আকাশ মূলত এখানে ভাঙারীর ব্যবসা করে। ওই ব্যবসার আড়ালে সে এই অস্ত্রগুলো ভাড়া দিত। আমরা অভিযান চালিয়ে তার ভাঙ্গারি দোকানের কর্নারের একটি ড্রামের নিচ থেকে অস্ত্র লোডের অবস্থায় এমোনেশনসহ পাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজানায় তার নামে একটি অস্ত্র ও হত্যা মামলা ছিল, বর্তমানে সে ওই মামলায় জামিনে রয়েছে। পরবর্তীতে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করবো এবং যাচাই বাছাই করে বিস্তারিত জানা যাবে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোপন নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ওই কর্মকর্তা। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট