1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

গাজীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, ছেলেকে বাঁচাতে মায়ের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া-বিবাদ ও হাতাহাতির সময় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার দরগারচালা গ্রামের ডলফিন বেকারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে। নিহত সাবিনা ইয়াসমিন ওই গ্রামের শওকত হোসেনের স্ত্রী।

অভিযুক্ত হলেন, মো. সুজন (৩০)। সে একই এলাকার মো. সামসুদ্দিনের ছেলে। নিহতের স্বামী শওকত হোসেন জানান, বাড়ির পাশের মাঠে স্থানীয় কয়েকজন যুবক ব্যাডমিন্টন খেলছিল। তার ছেলে শাওন খেলা দেখতে মাঠের পাশে বসে ছিল। রাত ১০টার দিকে শাওন খেলাটি বন্ধ করতে বললে এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে বিদ্যুতের অবৈধ সংযোগের একটি তার ছিঁড়ে এক পাশের বাতি নিভে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সুজন শাওনকে মারধর করতে থাকে। ছেলেকে বাঁচাতে মা সাবিনা ইয়াসমিন এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. লাল চান জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট