1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

টাঙ্গাইলে গরুর খামারে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে পরিত্যক্ত গরুর খামার থেকে অটো চালক রাশিদুলের মাথার খুলি একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছেন পুলিশ।

‎রবিবার(১১জানুয়ারী) সকালে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করেন।

‎আরো জানা যায়, গত ২৬ নভেম্বর সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামের মফিজল হোসেনের ছেলে মো. রাশিদুল ইসলাম (২৬) প্রতিদিনের মতো অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হয়।
‎এরপর অনেক খোঁজাখুঁজির পর রাশিদুলকে না পেয়ে গত ২৪ ডিসেম্বর সদর থানা অজ্ঞাতনামা একটি মামলা রুজু হয়।

‎মামলার রহস্য উদঘাটনের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩ জানুয়ারিতে পানিবান্দা বেলতা গ্রামের দবির উদ্দিনের ছেলে সহিদ হাসানকে গ্রেফতার করে।

‎অন্যদিকে তার দেওয়া তথ্যের ভিত্তিতে, পৌরসভার বেড়াডোমার ঘোনাপাড়া এলাকা থেকে ভিকটিমের অটো উদ্ধার হয়। পরবর্তীতে সহিদের দেওয়া আরো তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলে বিভিন্ন এলাকা থেকে আরো পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে সজিব, পৌর এলাকার ঘোনাপাড়ার মো. আলমের ছেলে সাব্বির, উজ্জলের ছেলে মো. সোহেল, সদর উপজেলার বাসাখানপুরের রফিকের ছেলে ফরিদ হাসান ও শরিফুলের ছেলে মো. শাওন।

‎এ বিষয় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, গ্রেফতার আসামিদের তথ্যর ভিত্তিতেই দেলদুয়ার উপজেলার বুরবুরিয়া গ্রামে মোখলেসুর রহমান ও সোহেলের পরিত্যক্ত গরুর খামার থেকে ভিকটিমের মাথার খুলি একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করা হয়। এছাড়াও ভিকটিমের দেহ দেখে পরিবারের লোকজন ভিকটিমকে শনাক্ত করেন।

‎তিনি আরও বলেন, ভিকটিমকে শতভাগ শনাক্ত করার জন্য আলামত সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট