1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রৌমারীতে আগাম ইউপি নির্বাচনকে ঘিরে শৌলমারী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের পরিচিত সভায় মানুষের ঢল ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী নিহত  স্কুলছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ সন্তানকে নিয়ে পরিচালনা করছেন স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ যৌতুক বিহীন এক গরীব অসহায় মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের আবেদন মায়ের বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক, সারওয়াত সিরাজ শুক্লা ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক গ্রেফতার  ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত ধামইরহাট এনসিপি উপজেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. ইসাহাক আলী সরকারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নওগাঁ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. ইসাহাক আলী সরকারকে দায়িত্ব প্রদান করা হলো।
তিনি দলীয় নীতি, আদর্শ ও গঠনতন্ত্র অনুসরণ করে দায়িত্ব পালন করবেন বলে আশা করা যাচ্ছে। সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

জানতে চাইলে ইসাহাক আলী সরকার বলেন, ‘আমাকে নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করার জন্য দলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি সবাইকে নিয়ে দলীয় নিয়ম শৃঙ্খলা মেনে সংগঠন পরিচালনা করবো। সকলের সুচিন্তিত মতামত ও পরামর্শে উপজেলা বিএনপিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করা হবে ।’ দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের সব নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

প্রসঙ্গত, ডা. ছালেক চৌধুরী দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত ৪ জানুয়ারি সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট