1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবী টাঙ্গাইলে মানববন্ধন 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

দেশের নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)।

‎রবিবার(১৮ জানুয়ারি) মির্জাপুর প্রেসক্লাবের সামনে নির্মাণ শ্রমিকদের দাবী দিবস উপলক্ষে ইনসাব আয়োজিত সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ এই দাবী জানান। ‎এতে সভাপতিত্ব করেন ইনসাবের মির্জাপুর থানার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। এতে বক্তব্য রাখেন  ট্রেড ইউনিয়ন  মিলন খান সাধারণ সম্পাদক, রনি আহমেদ রানা কার্যকরী সভাপতি, এমারত হোসেন সহ-সভাপতি, মোঃ বেলাল হোসেন যুগ্ম সম্পাদক, প্রমুখ।


‎সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ অপ্রাতিষ্ঠানিক শিল্প খাত হলো নির্মাণ খাত। এই খাতে দেশে প্রায় ৩৫ লক্ষের উর্দ্ধে নির্মাণ শ্রমিক কাজ করছে। প্রবাসী শ্রমিক হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশেও রয়েছে আমাদের দেশের সমপরিমান নির্মাণ শ্রমিক। নির্মাণ শ্রমিকরা আধুনিক নগর সভ্যতা বিনির্মাণের মূল কারিগর। দেশের দালান কোঠা, ব্রীজ কালভার্টসহ নান্দনিক সৌন্দর্য্য ও অবকাঠামো নির্মাণের মাধ্যমে দেশের জাতীয় অর্থনীতিতে নিরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।

যাদের শ্রমে ঘামে জাতীয় অর্থনীতি বিকশিত হচ্ছে, সেই নির্মাণ শ্রমিকরা এখনো মানবেতর জীবনযাপন করছে। রাষ্ট্রের কাছে তাদের কাজের তেমন কোন স্বীকৃতি নেই। নেই তাদের সামাজিক সুরক্ষা। এই সেক্টরে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত অনেক শ্রমিক আহত বা নিহত হন। অনেকেই দুর্ঘটনায় সারাজীবনের জন্য কর্মক্ষম ও পঙ্গুত্ববরণ করেন। যে শ্রমিকরা দেশ গড়ার কারিগর এবং যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদের মধ্যে নির্মাণ শ্রমিকদেরও অবদান রয়েছে। তাদের মজুরী, বাসস্থান, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজও আন্দোলন করতে হচ্ছে, যা খুবই দুঃখজনক।

নেতৃবৃন্দ কর্মস্থলে দুর্ঘটনায় নিহত ও আহত ও  পঙ্গুত্ববরণকারী শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ মোতাবেক এক জীবনের সমপরিমান ক্ষতিপূরণ শ্রম আইন অন্তর্ভূক্ত ও শ্রমিকদের প্রদান করার দাবী জানান। সমাবেশে শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী মির্জাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট