1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

গলায় জুতার মালায় সাউন্ড বক্স লাগিয়ে নৃত্য, অভিযোগ ছিনতাইকারী

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে এক ব্যাক্তিকে ছিনতাইকারী সন্দেহে গলায় জুতার মালা পড়িয়েছে জনতা। জুতার মালায় সাউন্ডবক্স লাগিয়ে ব্লুটুথের মাধ্যমে গানের তালে নৃত্য করিয়েছেন এলাকাবাসী ওই স্থানে থাকা জনতারা। আর নৃত্য থামলেই বেত্রাঘাত করায় আবার শুরু হয় নৃত্য। এমন একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হতেও দেখা গেছে।

রবিবার (১৮ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টা থেকে ১২ টা পর্যন্ত এই দৃশ্য দেখা যায় গাজীপুর মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।

জানা যায়, রাজধানী ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাজীপুরের টঙ্গী শিল্প এলাকা। অপরাধপ্রবণ ১৯ বস্তি অধ্যুষিত টঙ্গী এলাকায় রাত-দিন একযোগে প্রায়সই চলে ছিনতাই। স্থানীয়দের মতে, বিভিন্ন অপরাধের মতই এখন প্রকাশ্যে নিত্য দিনের ঘটনা হয়ে দাড়িয়েছে এ অঞ্চলে ছিনতাই ও চুরি।

ছিনতাইয়ের শিকার হয়ে অতিষ্ঠ মানুষ প্রায়ই ছিনতাইকারী সন্দেহে ছিনতাইকারী ধরে মারধর কিংবা আহত ও নিহতের মত ঘটনাও ঘটছে। এরই ধারাবাহিকতায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় জনতা ছিনতাইকারী সন্দেহে রোববার সকালে একজনকে ধরে গলায় জুতার মালা পড়িয়ে মালায় সাউন্ডবক্স লাগিয়ে ব্লুটুথের মাধ্যমে গানের তালে তালে নৃত্য করিয়ে বিভিন্ন এলাকায় ঘুরিয়েছেন। এমন দৃশ্যই দেখা গেছে সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে।

দৃশ্যমান হয় নৃত্য থেমে গেলেও লাঠির আঘাত ও মারধরের যন্ত্রণার ভয়ে আবার নৃত্য করতেও দেখা গেছে জনতার হাতে আটক সন্ধিহান ওই ছিনতাইকারীকে।

জানা গেছে, টঙ্গীর হোসেন মার্কেট থেকে শুরু হওয়া এই দৃশ্য কলেজ গেইট এলাকার বিভিন্ন স্থানে দেখা গেছে। এই বিষয়ে জনতার ভাষ্য হল, ছিনতাই করলে এমন শাস্তি হয় দেখে হয়ত ছিনতাই কমবে। তাই এমন উদ্ভট সাজার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ শাহীন খান মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হলেও সেখানে গীয়ে কাওকে পায়নি পুলিশ। তিনি বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট