1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে
উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দলীয় প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত বহিষ্কার আদেশের চিঠি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার।

বহিষ্কৃত দুই নেতা হলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মঞ্জুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।

বহিষ্কার আদেশের চিঠিতে বলা হয়েছে, আপনারা নিয়ামতপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত, নীতি ও গঠনতন্ত্র অমান্য করে নওগাঁ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ডা. ছালেক চৌধুরীর পক্ষে, আরেক বহিষ্কৃত নেতা সাদরুল আমিন চৌধুরীর সঙ্গে মোটরসাইকেলযোগে এলাকায় ঘুরে ঘুরে প্রকাশ্যে ভোট প্রচারে অংশগ্রহণ করেছেন-যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও গুরুতর অপরাধ।
চিঠিতে আরও বলা হয়েছে, আপনাদের এই কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং নওগাঁ জেলা বিএনপির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার স্বার্থে নওগাঁ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনাদের উভয়কে নিজ নিজ পদসহ বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

আজ হতে আপনারা দলের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকবেন। একই সঙ্গে নওগাঁ জেলা বিএনপির আওতাধীন সকল নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আপনাদের সঙ্গে কোনো প্রকার দলীয় যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট