1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

কুড়িগ্রাম-৪: এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম-৪ (রৌমারী–রাজিবপুর) আসনের সংসদীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক রৌমারী ও রাজিবপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন।

সভাটি মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের মোহাম্মদিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।

মোস্তাক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “গণতন্ত্র রক্ষা, আইনশৃঙ্খলা নিশ্চিত এবং মানুষের ভোটাধিকার সংরক্ষণের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা রাজনৈতিক দল পেশিশক্তি ব্যবহার করে ভোট প্রক্রিয়া বা গণঅভ্যুত্থান ব্যর্থ করতে পারবে না সেটি রুখতে আপনাদের কলম শক্তিশালী হতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকতার উদ্দেশ্য হলো সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। সাংবাদিকদের উচিত নৈতিকতা রক্ষা করা, অন্যায়, দুর্নীতি ও অনিয়ম প্রকাশ করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়তা করা।

মোস্তাক জোর দিয়ে বলেন, “জামায়াতে ইসলামী দেশের প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদক ব্যবসা মেনে নেব না। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।

সভা শেষে সাংবাদিকরা অঙ্গীকার করেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদার সাংবাদিকতার ভূমিকা আমরা অব্যাহত রাখব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট