1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের উদ্যোগে এবং রুক্ষিণী – আরতী স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উত্তরের জনপদ নীলফামারীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নীলফামারী জেলা বৌদ্ধ বিহার মন্দির মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নীলফামারী ও শীতবস্ত্র বিতরণ প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার মালো।

প্রধান অতিথির বক্তব্যে ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম কে সাধুবাদ দিতে জানাই যে তারা আমাদের উত্তরের শীতার্ত মানুষের কথা চিন্তা করে আমাদের শীতার্ত মানুষদের বিভিন্ন ভাবে শীতবস্ত্র দিয়ে সহায়তা করছে আর এই বৌদ্ধ বিহারটির যাতায়াতের জন্য যে রাস্তা টি আছে সেটি খুবেই খারাপ তাই আমি কথা দিচ্ছি যে রাস্তা টি খুব দ্রুত মেরামত করে দিব এবং বৌদ্ধ বিহার টির উন্নয়নে যা সহায়তার প্রয়োজন তা আমি আমার সাধ্য মতো করে দিব।

এসম আরো বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নীলফামারী ও শীতবস্ত্র বিতরণ প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার মালো সহ উক্ত ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন সেচ্ছাসেবক, স্হানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় উক্ত এলাকার ৫৮ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট