1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জলঢাকায় ট্রাক–অটোরিক্সা সংঘর্ষে নারী শ্রমিকের মৃত্যু

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে রংপুর মহা সড়ক জলঢাকা হতে ডোমার-ডিমলা রোডের জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌকিদারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিকের নাম সুমিত্রা রানী ওরফে পাতা রানী (২৬)। তিনি জলঢাকা উপজেলার পশ্চিম কাঠালী ভোগমারী এলাকার বাসিন্দা এবং জলঢাকা মিলিয়ন গোল্ড (ইউনিট–১) কোম্পানির শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোম্পানির শ্রমিকদের বহনকারী একটি অটোরিকশা কর্মস্থলে যাওয়ার পথে রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই পাতা রানী নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও দুই শ্রমিক দিতি রানী (২৫) ও ভগবতী রায় (২৭) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জলঢাকা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ঘন কুয়াশার সুযোগ নিয়ে ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের না করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট