1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু বৃহস্পতিবার

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয়জন প্রার্থীকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে এ আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত ছয়জন প্রার্থীকে তাঁদের নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়।প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা (ধানের শীষ),বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা),জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান (লাঙ্গল),ইসলামী আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী রনি (হাতপাখা),জাকের পার্টির আব্দুল হাই (গোলাপ ফুল) গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা (ট্রাক)।প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার থেকেই তাঁরা ভোটারদের কাছে গিয়ে নিজেদের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনটি নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন এবং মোট ভোটকেন্দ্র রয়েছে ২৩১টি। এর মধ্যে নাগেশ্বরী উপজেলায় ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭৪৪ জন ও ভোটকেন্দ্র ১৩৯টি। অপরদিকে ভূরুঙ্গামারী উপজেলায় ভোটার ২ লাখ ১২ হাজার ২৩৪ জন এবং ভোটকেন্দ্র ৯২টি।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট