1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

আচরণ বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে গাজীপুরে বিএনপি প্রার্থীর প্রচারণা শুরু

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় গাজীপুর মহানগরীর গাছা থানার মির্জাপুর ফিলিং স্টেশন থেকে মিছিলটি শুরু হয়।

এ সময় প্রায় ২০ মিনিট ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মির্জাপুর পাম্প থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত মহাসড়ক প্রদক্ষিণ করেন বিএনপি নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মিছিলে শতশত বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গাছা থানা বিএনপির সভাপতি বাবুল সিপাহী ও সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক খান, সিনিয়র সহ-সভাপতি এস এম নাঈম মাস্টারসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়াও ৩২ থেকে ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন সভাপতি, থানা বিএনপির সাবেক ও বর্তমান নেতারা ছাড়াও যুবদল, ছাত্রদল, কৃষক দল ও ওলামা দলের প্রায় ১২০০ নেতাকর্মী মিছিলে অংশ নেন।

সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট