1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক, মাত্রাইয়ে জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা

জয়পুরহাট প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল বারী বলেন,

“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। জয়পুরহাট-২ আসনের মানুষ আজ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমেই জনগণ ধানের শীষকে বিজয়ী করবে—ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির এবং যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার। বক্তারা সবাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আহ্বান জানান।

জনসভায় কালাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন। জনতার উপস্থিতি ও সাড়া পুরো মাঠজুড়ে সৃষ্টি করে নির্বাচনী আমেজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট