1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

গাজীপুরে ৮ ঘণ্টার যৌথবাহিনীর অভিযানে মাদক ও হাতবোমাসহ আটক ৩৫

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর ও হাজী মাজার এলাকার দুটি বস্তিতে যৌথবাহিনীর টাস্কফোর্সের টানা ৮ ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে শুরু হওয়া এই অভিযান শেষ হয় শুক্রবার ভোরে। অভিযানের পর শুক্রবার সকালে টঙ্গীর হাজী মাজার বস্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

তিনি জানান, যৌথবাহিনীর দুটি পৃথক দল সমন্বিতভাবে অভিযান চালিয়ে প্রায় এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, একাধিক দেশীয় অস্ত্র এবং তিনটি হাতবোমা উদ্ধার করে। অভিযানে আটক ৩৫ জনকে পরবর্তীতে টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও যৌথবাহিনীর এই নৈমিত্তিক অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট