1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নীলফামারী- ১ আসনে এনসিপির প্রার্থী ছাত্র নেতা রাশেদ

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণভোটের প্রচারের জন্য দেশের ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে, এতে নীলফামারী-০১ ডোমার ডিমলা আসনে এনসিপি নেতা মো. রাশেদ ইসলামের নাম ঘোষণা করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও মাঠপর্যায়ের কার্যক্রম চালানো হবে। প্রান্তিক জনগোষ্ঠী ও গ্রামগঞ্জে গণভোটের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। গণভোটকে কেন্দ্র করে নানা গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো প্রতিরোধ করতেই ২৭০টি আসনে গণভোটের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার অংশ হিসেবে প্রথম ধাপে ২৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করা হলো। ঘোষিত প্রার্থীদের মধ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে গণভোটের প্রার্থী হিসেবে এনসিপির নীলফামারী জেলা যুগ্ম সদস্য সচিব মো. রাশেদ ইসলামের নাম ঘোষণা করা হয়।

প্রার্থিতা ঘোষণার পর রাশেদ ইসলাম বলেন, ‘‘দল আমাকে নীলফামারী-১ আসনে ‘হ্যাঁ’ প্রচারের দায়িত্ব দিয়েছে। দলীয় নেতাকর্মী ও শরিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে ডোমার ও ডিমলার প্রতিটি গ্রামে গণভোটে হ্যাঁ’র পক্ষে সর্বোচ্চ প্রচার চালানো হবে। আমরা আশাবাদী, আগামী ১২ ফেব্রুয়ারি হ্যাঁ’র বিজয় নিশ্চিত হবে। উল্লেখ্য, মো. রাশেদ ইসলাম নীলফামারী জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র। জুলাই গণ-অভ্যুত্থানে তিনি জেলার বিভিন্ন স্থানে নেতৃত্ব দেন এবং নিয়মিত জাতীয় পত্রিকায় কলাম লিখে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট