1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জলঢাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই মাদক কারবারি আটক

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পৌর শহরের পৃথক পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জলঢাকা পৌরসভার আল-হারামাইন মসজিদপাড়া এলাকার আজিজুল ইসলাম এর ছেলে রবিউল ইসলাম (৩২) এবং পৌরসভার ৫নং ওয়ার্ড আমরুল বাড়ি এলাকার প্রয়াত রশিদুল ইসলাম এর ছেলে গোলাম কিবরিয়া কিবু (৪২)।

সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদের নেতৃত্বে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটককৃতদের কাছ থেকে নগদ ১০ হাজার ১৪০ টাকা, তিনটি মুঠোফোন ফোন, ১টি মোটরসাইকেল, ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৮টি পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে জলঢাকা পৌর শহরসহ আশপাশের এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট