1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

গাজীপুরে ডিবির হাতে ভুয়া ডিবি পুলিশ ও সাংবাদিক গ্রেফতার, অবৈধ সরঞ্জাম উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরে ভুয়া ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগ। অভিযানে তাদের কাছ থেকে ডিবি পুলিশের কটি, হ্যান্ডকাফ, পুলিশ পরিচয়পত্র, ভুয়া প্রেস আইডিসহ বিভিন্ন সরঞ্জাম এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পালের নেতৃত্বে শনিবার (২৪ জানুয়ারি) রাতে সদর মেট্রো থানাধীন চাকুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয় ও চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে মনসুর নামের এক ব্যক্তির টিনের ছাপরা ঘর থেকে ভুয়া ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ধারী প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—রোমান হোসেন শুভ (২৫), শাহিন আলম (৪০), মোঃ ইউসুফ আলী , মোঃ সাইফুল ইসলাম (৩৬) এবং মোঃ কবির হোসেন (৩০)।

গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি করে একটি হ্যান্ডকাফ, একটি ডিবি পুলিশের কটি, একটি লেজার লাইট, একটি ডিএসএলআর ক্যামেরা, অনলাইন পোর্টালের ব্যবহৃত একটি মাউথ স্পিকার, ইউসুফ আলী নামীয় একটি পুলিশ আইডি কার্ড, ‘মাতৃবাংলা প্রেস’ লেখা দুটি ভুয়া প্রেস আইডি কার্ড, একটি পুরাতন কালো রঙের পালসার মোটরসাইকেল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ইন্সপেক্টর (মিডিয়া সেল) মোহাম্মদ আরিফুর রহমান রোববার সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিজেদের কখনো ডিবি পুলিশের সদস্য, আবার কখনো সাংবাদিক পরিচয়ে বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারা বিভিন্ন অপরাধমূলক ঘটনার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করত বলেও অভিযোগ রয়েছে।

এ সময় তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। রোমান হোসেন শুভের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা, শাহিন আলমের বিরুদ্ধে একটি অপহরণ ও একটি প্রতারণা মামলা রয়েছে। মোঃ ইউসুফ আলীর বিরুদ্ধে তিনটি যৌতুকের জন্য মারপিট মামলা, একটি ডাকাতির প্রস্তুতির মামলা, দুটি হত্যা মামলা, একটি মারামারি মামলা এবং একটি ওয়ারেন্ট মুলতবি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট