1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

কোনাবাড়িতে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুততায় বড় ক্ষতি থেকে রক্ষা

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ি থানার আমবাগ পূর্বপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) ভোরে মেম্বারের মোড় সংলগ্ন এলাকায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৬টা ২৯ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার পর ৬টা ৩০ মিনিটে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ৬টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে একই সময়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়।

পরে ৬টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৭টা ২০ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল ৭টা ৫০ মিনিটে স্টেশনে প্রত্যাবর্তন করেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপে প্রায় ২০ কোটি টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ১১টি কক্ষের আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

আগুন নির্বাপণ কার্যক্রমে নেতৃত্ব দেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম। পুরো কার্যক্রমটি সম্পন্ন করে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশন, গাজীপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট