1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ভূরুঙ্গামারীতে ইরি-বোরো ধান চাষ শুরু, ভেজাল সার ও কীটনাশক নিয়ে দুশ্চিন্তায় কৃষক 

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

নকল ও ভেজাল সারের দুশ্চিন্তা মাথায় নিয়েই চলতি ইরি-বোরো মৌসুমে ধান চাষ শুরু করেছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার প্রান্তিক ও চরাঞ্চলের কৃষকরা। আসল-নকল না বুঝেই  সার কিনে প্রতারিত হচ্ছেন অধিকাংশ কৃষক। জমিতে ব্যবহারের পর কৃষকরা বুঝতে পারছেন এসব সার নকল ও নিম্নমানের। ভেজাল সার ব্যবহার করে প্রত্যাশা মতো ফলন না পাওয়ার অভিযোগ করছেন তারা। এদিকে ভেজাল ও নকল সার এবং কীট নাশক ঠেকাতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা ও প্রশাসনের সহায়তায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন কৃষি বিভাগ। 

কৃষকরা জানান, চলতি মৌসুমে ধান চাষ করতে ইউরিয়া, পটাশ ও ডিএপি সারের খুব প্রয়োজন। কিন্তু বাজারে বিভিন্ন কোম্পানির সার দেখে আসল নকল নির্ণয় করা কষ্টকর।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আসন্ন ইরি-বোরো মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ১৬ হাজার ৪৮৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে হাইব্রীড ৯ হাজার ২৫ হেক্টর, উফসী ৭ হাজার ৪৫৫ হেক্টর ও স্থানীয় জাতের ৫ হেক্টর।

অপরদিকে, উপজেলায় বিসিআইসি ডিলার আছেন ১০ জন। খুচরা সার  ও কীট নাশক বিক্রেতা রয়েছেন প্রায় ৪’শ জন এবং বিএডিসি সার ডিলার রয়েছেন ৭ জন। এসকল বিক্রেতাদের কেউ কেউ বৈধ ব্যবসার আড়ালে অবৈধভাবে নকল ও ভেজাল সার এবং নিম্নমানের কীটনাশক বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।

কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের সন্দেহের প্রেক্ষিতে সম্প্রতি উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ অভিযান চালিয়ে বেশ কয়েকটি কোম্পানির সার এর নমুনা সংগ্রহ করে ভেজাল ও নিম্নমানের প্রমাণ পায়। এর মধ্যে রয়েছে বঙ্গ জৈবসার, গ্রোথপ্লান বোরিক এসিড ব্লেসিং, ফসফেট,পাইওনিয়ার জিপসাম (ক্যালসিয়াম ও সালফার), ইউনি ব্রোণ, কৃষাণ জি জিংক সালফেট, কৃষি বোরণ, কৃষি জিংক, ক্যাপ্টেন জিংক ও টিএসপি (ফসফেট ও পানিতে দ্রবণিয়)। এসকল সার সরবরাহ করে পরীক্ষা করে ভেজাল ও নিম্নমানের হওয়ায় ২ বিক্রেতার তিন লক্ষ টাকা জরিমানা এবং কয়েকজন ব্যবসায়ীর ভেজাল ও নকল সার ধ্বংশ করা হয়। এছাড়া চলতি মৌসুমে সন্দেহ হওয়ায়  ৭টি কোম্পানির জিংক সালফেট, বোরণ বোরিক এসিড ও সলুবার বোরণ নামের সার সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। যার ফলাফল এখনো পাওয়া যায়নি।

কৃষকরা জানান, বোরো ধানের ভালো ফলন পাওয়ার পূর্ব শর্ত হলো সঠিক নিয়মে জমিতে প্রয়োজন মত সার প্রয়োগ করা। কিন্তু সরকারি ডিলারের বাইরে খুচরা পর্যায় থেকে সার কিনে অনেক কৃষক প্রতারিত হচ্ছে।

মোজাফফর আলী নামের এক কৃষক বলেন, আমরা তো ব্যবসায়ীদের কাছ থেকে বিশ্বাসের উপর সার-কীটনাশক কিনে থাকি। তারা যে ভেজাল জিনিস বিক্রি করে না আসল জিনিস সেটা কেমনে বোঝবো। জমিতে ব্যবহার করার পর তো বোঝা যায় সার আসল ছিল না নকল। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।

উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দুধকুমার নদী পাড়ের বাসিন্দা কৃষক আব্দুল জলিল জানান, নদীর চর জেগে ওঠেছে। বোরো ধানের চারা লাগানোর প্রস্তুতি নিচ্ছি। কিন্তু ভেজাল সার জমিতে প্রয়োগ করলে তো বাম্পার ফলন হবেই না বরং ফলন আরো কমে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, ভেজাল ও নকল সার বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত রয়েছে। আমরা সম্প্রতি এসকল বিক্রেতাদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও ভেজাল সার নষ্ট করেছি। চলতি মৌসুমেও নিয়মিত নজরদারী চলছে। ইতিমধ্যে সন্দেহযুক্ত ভেজাল সার সরবরাহ করে ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল আসলেই ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকী  ও দোকান মনিটরিং করছেন। কাজেই কৃষকদের ভয় পাবার কিছু নেই । তিনি সন্দেহ হলে কৃষকদের অফিসে যোগাযোগ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট