1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

মির্জাপুরে চুরির মালামাল বিক্রির পর ভাঙ্গারি ব্যবসায়ীসহ গ্রেপ্তার-২

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

‎বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে মির্জাপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

‎গ্রেপ্তারকৃতরা হলো, মির্জাপুর পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামের সোনা মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২৮) এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা গ্রামের তারা মিয়ার ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী ফজলুল হক (৪৬)।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সরকারি কলেজের পূর্বপাশে মনির হোসেনের প্রতিষ্ঠান শাহজালাল অফসেট প্রেস এন্ড ডিজিটাল সাইন নামক দোকানে গভীর রাতে টিন কেটে ৮টি ব্যাটারি, গেঞ্জি প্রিন্টিং মেশিন, মগ প্রেন্টিং মেশিন, গ্যাং মেশিন, লোহার সিটসহ ২ লাখ ৯৬ হাজার টাকার মালামাল চুরি করে আমিনুল সহ চোর চক্রের সদস্যরা।

আরো জানা যায় যে, কিছু মালামাল পৌর এলাকার বাওয়ার কুমারজানি মা সিএনজি পাম্প সংলগ্ন ভাঙ্গারি ব্যবসায়ী ফজলুল হকের দোকানে বিক্রি করে।গত ২৪ জানুয়ারি প্রেসের মালিক মনির অজ্ঞাতনামা আসামি করে থানায় অভিযোগ করেন।

‎এরপরে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আমিনুল এবং ভাঙ্গারি দোকান থেকে ফজলুল হককে ৭০ হাজার টাকার মালামালসহ আটক করে।
‎শুক্রবার (৩০ জানুয়ারি) অভিযুক্ত দুইজনকে আসামি করে অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে চুরি আইনে মামলা দায়ের করেন মনির হোসেন।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. জাবেদ পারভেজ জানান, অভিযান চালিয়ে ৭০ হাজার টাকার মালামাল সহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। চোর চক্রের সাথে জড়িত বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট