1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

চুরি ও দুর্নীতিতেই ব্যস্ত ছিল বিগত শাসকরা: আমীর মুফতী রেজাউল করীম

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, এদেশের মানুষ স্বাধীনতার পর যে স্বপ্ন দেখেছিল তা আজও বাস্তবায়িত হয়নি। লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ ও ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হলেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়নি।

তিনি বলেন, যারা বিগত সময়ে দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তারা এসব মৌলিক আদর্শ বাস্তবায়নের পরিবর্তে চুরি ও দুর্নীতিকে বারবার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। পাঁচবার ক্ষমতায় গিয়েও তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে বক্তব্য দেন।
মুফতী রেজাউল করীম আরও বলেন, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। তিনি আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে মাওলানা জিএম রুহুল আমীনকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট