1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

২১ বছর পর টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তারেক রহমান 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

২১ বছর পর টাঙ্গাইল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়া সহ একাধিক জেলায় টানা তিন দিনের দলীয় কর্মসূচি শেষে সড়কপথে রাজধানী ঢাকায় ফেরার পথে তিনি টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন।

শনিবার(৩১ জানুয়ারি) বিকেল ৪টায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন নবাগত বিএনপি চেয়ারম্যান। এর আগে ২০০৪ সালে তারেক রহমান টাঙ্গাইলে আসলেও এটিই জেলায় প্রথম রাজনৈতিক জনসভা বলে জানা গেছে।

‎দলের বিভিন্ন সূত্রে থেকে জানা যায়, তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা  বিএনপি। ইতোমধ্যেই স্থান নির্ধারণ, জনসভায় শতাধিক মাইক স্থাপন, সুবিশাল মঞ্চসহ রাখা হচ্ছেনা আয়োজনের কোনো ঘাটতি।

‎গত বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভাও করা হয়েছে। প্রায় দেড় যুগ লন্ডনে নির্বাসন শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে দলের নবাগত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা। এরই মধ্যে শহরে দফায় দফায় হয়েছে আনন্দ মিছিল।

‎জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, টাঙ্গাইলের রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভাটিও দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসভার মঞ্চ থেকেই জেলার আটটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিক পরিচয়সহ বিএনপি চেয়ারম্যান দলের নির্বাচনী অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন দলীয় প্রধান। তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে পুরো জেলার নেতাকর্মীরা রয়েছে সীমাহীন আনন্দে। তাদের মধ্যে নতুন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করাসহ দেখা দিয়েছে উৎসাহ।

‎উল্লেখ্য, গত ১১ জানুয়ারি টাঙ্গাইল সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়।  ২০০৪ সালে তিনি সর্বশেষ টাঙ্গাইলের দেলদুয়ার এলেও সে সময় কোনো জনসভায় বক্তব্য রাখেননি। সে হিসেবে এবারই টাঙ্গাইলের মাটিতে তার প্রথম জনসভা।

‎বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ও ৭ প্রার্থীসহ কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট