1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

কুড়িগ্রাম-১ আসনে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে ওলামা সমাবেশ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম-১ আসনে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে ভূরুঙ্গামারীতে এক ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভূরুঙ্গামারী ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত আলেম-ওলামারা ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ারুল ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা ন্যায় ও ইনশাফের প্রতীক হিসেবে ‘দাড়ি পাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন নির্বাচনে মাঠে-ময়দানে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা দেন তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ মাহবুবুর আলম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা শাখা খেলাফত মজলিসের আমীর মোঃ মাশউদ আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন আলাতাফ হোসেন, সোনাহাট মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ আনোয়ারুল ইসলাম (আইনি), মোঃ জায়েদনুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে হলে সৎ, যোগ্য ও নীতিবান ব্যক্তিকে জাতীয় সংসদে পাঠাতে হবে। ন্যায় ও ইনশাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট