1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

গাজীপুরে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত বাড়ি থেকে দেশীয় বন্দুক উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন বড়বাড়ি লেক সংলগ্ন এলাকায় কয়েকটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল বড়বাড়ি লেক সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা কয়েকটি বাড়িকে কেন্দ্র করে সন্দেহজনক কার্যকলাপের খবর পাওয়ার পর সেনাবাহিনী সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় একটি পরিত্যক্ত ঘরের ভেতর তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে, অপরাধীরা অভিযান টের পেয়ে আগেই এলাকা ত্যাগ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিত্যক্ত বাড়িগুলো দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ফলে সেনাবাহিনীর এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকাজুড়ে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর আর্মি ক্যাম্প থেকে জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট