1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ভূরুঙ্গামারীতে শান্তি পূর্ণ ভাবে সংসদ নির্বাচনের ভোট গ্রহন চলছে

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনে ভূরুঙ্গামারী উপজেলায় ব‍্যাপক উৎসাহ উদ্দিপনায় শান্তি পূর্ণ পরিবেশে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।  প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটের আমেজ বিরাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে  ভোটারদের দীর্ঘ  সারি লক্ষ্য করা গেছে। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি।

বৃহস্পতিবার  ( ১২ ফেব্রুয়ারি ) সকাল ৭টা ৩০ মিনিট  থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীন ভাবে তা বিকেল ৪ টা ৩০ পর্যন্ত চলবে। উপজেলার ৯২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। আজ সকাল সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, কুড়িগ্রাম -১ আসনের ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৯২টি, ভোট কক্ষের সংখ্যা ৪৬২টি, অতিরিক্ত গোপন কক্ষ ৪৬২টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৩২ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৯ হাজার ২৩৩ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৪৩ জন, হিজড়া ভোটার ৩ জন এবং  পোস্টাল ভোট রয়েছে ১ হাজার ৬৫৩ জন।

কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকে সাইফুর রহমান রানা, দাঁড়িপাল্লা প্রতীকে আনোয়ারুল ইসলাম, লাঙ্গল প্রতীকে মোস্তাফিজুর রহমান, হাতপাখা প্রতীকে হারিসুল বারি রনি, গোলাপ ফুল প্রতীকে আব্দুল হাই ও ট্রাক প্রতীকে বিন ইয়ামিন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে গত ৮ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীক তথা জামায়াতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান

সকাল সাড়ে ৭ টায় ভোট গ্রহণ শুরু হওয়ার সাথে সাথে উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সোনাতলী সরকারি প্রাথমিক বিদ‍্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানের জন‍্য অপেক্ষা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আমি আমার ভোট প্রদান করেছি। পরিবেশ সাভাবিক মনে হচ্ছে। আমি জয়ের ব‍্যাপারে শতভাগ আশাবাদী।

ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে এসে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিক ভাবে কোন মন্তব্য করতে রাজি হননি।

সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা জুড়ে আনছার, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর স্বমন্নয়ে ৫ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট