1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জলঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওবায়দুল্লাহ সালাফি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন নীলফামারী-৩ আসনের নব-নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফি। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার প্রধান বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে এমপি সালাফি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাসেবার মান, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং হাসপাতাল চত্বরের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে পৌরসভার প্রধান বাজার এলাকায় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বাজারের সড়ক, ড্রেন, ফুটপাত ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি পালনে সচেতনতার আহ্বান জানানো হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে এমপি ওবায়দুল্লাহ সালাফি বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। মনকে পবিত্র করার পাশাপাশি আমাদের পরিবেশও পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।” তিনি আরও বলেন, সুস্থ সমাজ গঠনে পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, সেক্রেটারি মোআম্মার আল হাসানসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং রমজান মাসজুড়ে এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট