1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে ভটভটি উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত, আহত-১

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভটভটি উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক গরু ব্যবসায়ী। আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বীরজোয়ান- খড়িকাডাঙ্গা আঞ্চলিক সড়কের বীরজোয়ান কাজীকুড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁড়ইল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুক্তারুল ইসলামবি ষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম মো. মাহবুব (৩৭)। বাবার নাম মৃত নজরুল ইসলাম। বাড়ি উপজেলার খড়িকাডাঙ্গা গ্রামে। । একই গ্রামের আহত ব্যক্তির নাম আলিম উদ্দিন। বাবার নাম মৃত আফসার উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার উপজেলার চৌবাড়ীয়া হাট থেকে গরু কেনা-বেচা শেষে ভটভটিযোগে খড়িকাডাঙ্গা গ্রামে ফিরছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী।
পথিমধ্যে উপজেলার বীরজোয়ান এলাকার কাজীকুড়ি নামক স্থানে পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।এতে মো. মাহাবুব নিহত হন। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় আলিম উদ্দিনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মনিরুল আলম তালুকদার জানান, আলিম উদ্দিনকে জরুরী বিভাগে আনা হয়েছিল। তাঁর শরীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানাে হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট